উত্তরদিনাজপুর

আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কালিয়াগঞ্জের বরুনাতে অনুষ্ঠিত জনাসভায় বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী

ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে যেভাবে এগিয়ে চলেছে তাতে আগামী দিনে অনেক শক্তিশালী হয়ে উঠবে।কারন সাধারন মানুষের আর্শিবাদ তারা পাচ্ছেন। আগামী পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা এই দুটি নির্বাচনকে মাথায় রেখে নির্বাচনের প্রস্তুতি হিসাবে জেলায় জেলায় সভার আয়োজন করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সেই কারনে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিজেপির সভার আয়োজন করা হয়। এদিন সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী অভিযোগ করে বলেন ভারতের মুকুট যেমন কাশ্মীর তেমনি পশ্চিমবঙ্গের মুকুট দার্জিলিং। দার্জিলিংকে কেউ কোন দিন আলাদা করতে চায় না। এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দার্জিলিংয়ে গিয়েছিলেন শান্তির বার্তা নিয়ে বিজয়ার শুভেচ্ছা নিয়ে। এদিকে মমতা ব্যানার্জীর সরকার দার্জিলিং ছন্দে ফিরেছে শান্ত সবকিছু বলা সত্তেও দার্জিলিংয়ে মার খেতে হল বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষকে মমতা ব্যানার্জীরর সরকারের লোকেদের হাতে।  এখান থেকে পরিষ্কার দার্জিংকে পূর আলাদা করে দিচ্ছে মমতা ব্যানার্জীর সরকার। তিনি কি যায়গায় দারিয়ে আছেন তিনি তা একবারো বলেননি,শুধু বলছেন কেন্দ্র কি বলছে। রাজ্য তার হাতে প্রশাসন তার হাতে রয়েছে মানুষ তার উপরে ভরসা করে ভোট দিয়েছেন। মানুষের ভোটেই তিনি দুই দুই বার মুখ্যমন্ত্রী হয়েছেন। বিজেপি চায়না কোন দিনও দার্জিলিং পশ্চিমবঙ্গ থেকে আলাদা হোক। তৃপাক্ষিক বৈঠকের মাধ্যমকে দার্জিলিংয়ের সমস্যার সমাধান হবে। এছাড়া কোন ভাবেই সম্ভব নয়। মমতা ব্যানার্জীর সরকার চাইছেন মার দাঙ্গা করে দার্জিলিংয়ের সমস্যার সামাধান করতে যা কোন দিন সম্ভব নয়। এদিন তিনি মূকুল রায় সমন্ধ্যে জানান, সাংগঠনিক ভাবে বিজেপি ভালো ভাবেই এই রাজ্যে এগিয়ে চলেছে। মুকুল রায় বা আর কারা দলে আসবেন কি আসবেন না কি সিদ্ধান্ত হচ্ছে এই নিয়ে কিছু বলতে পারবেন না। সারা রাজ্যে যেভাবে সাধারন মানুষের আর্শিবাদ তারা পাচ্ছেন তাতে আগামীদিনে মানুষই কথা বলবেন। রাজ্যে একজন মহিলা মূখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও রাজ্যের মহিলাদের কোন নিরাপত্তা নেই। যা খবরের শিরোনামে থাকে এই রাজ্য, আগামী পঞ্চায়েত ও লোকসভা  নির্বাচনকে সামনে রেখে এগিয়ে চলেছে বিজেপি। এদিন তার সাথে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম, জেলা সহ সভাপতি পবিত্র চন্দ সহ বিজেপি নেতৃত্ব। সাংবাদিক স্মমেলন করার পর তিনি হুড খোলা গাড়িতে চেপে বাইক র‍্যালি সহ বিরাট মিছিল করে কালিয়াগঞ্জের বরুনাতে একটি জনাসভায় যোগ দিতে যান।